AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলে আটক, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বসতঘর ও মোটরসাইকেল



ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলে আটক, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বসতঘর ও মোটরসাইকেল

ময়মনসিংহের ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে এক মা ও তার ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বসতঘর এবং মাদক পরিবহনে ব্যবহৃত বলে অভিযোগ থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন আওলাতলী গ্রামের জামাল ড্রাইভারের স্ত্রী পারভীন আক্তার (৪০) এবং তার ছেলে পারভেজ (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারভীন আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে একত্রিত করা হয়। পরে গ্রামবাসী পারভেজ ও তার মা পারভীন আক্তারকে আটক করে।

এ সময় উত্তেজিত জনতা তাদের বসতঘর এবং বাড়িতে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক দুজনকে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, পারভেজ, তার মা এবং পারভেজের মামা দীর্ঘদিন ধরে এলাকায় একটি মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। একাধিকবার সতর্ক করার পরও তারা মাদক কারবার বন্ধ না করায় এলাকাবাসী সম্মিলিতভাবে এ উদ্যোগ নেয়। ঘটনার পর অভিযুক্তদের স্থায়ীভাবে এলাকা ছাড়ার দাবিও জানান তারা। এছাড়া এলাকাবাসীর দাবি, অভিযুক্তদের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শফিকুল ইসলাম (শফি) বলেন, “সারাদেশে মাদক নির্মূলে সরকারের যে উদ্যোগ রয়েছে, তারই অংশ হিসেবে এলাকাবাসী একত্রিত হয়েছে। পরে অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়া হয়।”

হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। ছোট ছোট ছেলেরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবি, বাড়িতে গিয়ে তারা বিপুল পরিমাণ মাদক পেয়েছেন।”

স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, “তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। আমরা একাধিকবার সতর্ক করেছি। শুক্রবার সকালে দুই-তিন গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের আটক করেন। পরে পুলিশ এসে পারভেজ ও তার মাকে হেফাজতে নেয়।”

তিনি আরও জানান, এর আগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নির্দেশনায় এলাকায় মাদক নির্মূল কমিটিও গঠন করা হয়েছিল।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “মাদক ব্যবসার অভিযোগে পারভেজ ও তার মা পারভীন আক্তারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!