AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত


Ekushey Sangbad
মো: আসিফ, শ্রীবরদী, শেরপুর
১১:১৫ পিএম, ১৬ জুলাই, ২০২৬

শেরপুরে  রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে এবং পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর শ্রী শ্রী ঈশ্বর নরসিংহ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে সনাতন ধর্মাবলম্বী হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে বর্ণিল রথযাত্রা র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

উৎসবটি সম্পূর্ণ নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে রথযাত্রার পুরো রুট জুড়ে বিশেষ ট্রাফিক ও জোরদার নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!