AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদ্রাসাছাত্রীর মৃত্যু



রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদ্রাসাছাত্রীর মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে চার মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৯), রুবেল মিয়ার আরেক মেয়ে আশেয়া (৯) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা থেকে ফেরার পথে ৬ থেকে ৭ জন শিক্ষার্থী কাকন নদীতে গোসল করতে নামে। এ সময় একজন পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অপর কয়েকজনও পানিতে ডুবে যায়।

স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়। পরে নিখোঁজ থাকা সুমাইয়াকে উদ্ধার করা হলেও তাকেও মৃত ঘোষণা করা হয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান বলেন, “তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।”

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, নদীতে ডুবে চার শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!