রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে ৫৪ বিজিবির প্রশিক্ষণ মাঠে ইউনিয়নের অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী, মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসান ইমাম, সহকারী পরিচালক ওমর ফারুকসহ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
এসময় লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে না, বরং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’
বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ১ লিটার ভোজ্য তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম গুড় এবং ১ কেজি চিড়া।
স্থানীয়রা বন্যা দুর্যোগের সময় দ্রুত সহায়তার জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

