AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা-আরিচা মহাসড়কে মাইক্রোবাসে আগুন


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৪:০২ পিএম, ১৬ জুলাই, ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়কে মাইক্রোবাসে আগুন

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১ টা ৮ মিনিটে  ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের মধুমতি মডেল টাউনের সামনে মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাইনুল রিয়াদ বলেন, বেলা ১ টা ৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সাভার ফায়ার স্টেশনের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এসময় ফায়ার সার্ভিসের চেষ্টায়  ২ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িতে শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!