AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব



কোটালীপাড়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের হিজল বাড়ি সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের  রথযাত্রা উৎসব উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে হিজল বাড়ি গ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে সুসজ্জিত রথটি বের করা হয়। পরে রথটি হিজল বাড়ি কালিগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী নরোত্তম সেবাশ্রমে গিয়ে মিলিত হয়।

রথযাত্রায় নারী-পুরুষ, শিশু, কিশোর, তরুণ ও প্রবীণসহ এলাকার সর্বস্তরের ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ভক্তরা ভক্তিমূলক সঙ্গীত, হরিনাম সংকীর্তন ও জয়ধ্বনির মাধ্যমে পুরো পরিবেশকে ধর্মীয় আবহে মুখরিত করে তোলেন।

আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হওয়ায় তারা সকল ভক্ত ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!