AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই শহিদ দিবস উদযাপন উপলক্ষে দোয়া ও সভা



জুলাই শহিদ দিবস উদযাপন উপলক্ষে দোয়া ও সভা

সুনামগঞ্জের উপজেলা প্রশাসন এর আয়োজনে ১৬ জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১৬ জুলাই) বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সঞ্জয় ঘোষ (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহাবুদ্দিন শাহীন পিপিএম, উপজেলা বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল বাশার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ সামছুল হক,বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান ও মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, শহিদ আয়াতুল্লাহ‍‍`র বাবা মোঃ সিরাজুল ইসলাম,যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

এসময় জুলাইয়ে শহিদদের স্বরণে কোরআনে তেলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে জুলাইয়ের স্মৃতি চারণের আলোচনা করা হয়। ১৯৭১ সালের যুদ্ধ আর জুলাইয়ে যুদ্ধ বাংলাদেশের ইতিহাস সংস্কৃতিতে লিপিবদ্ধ থাকবে আজীবন।

পরিশেষে সকল শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করেন। তাছাড়া শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন শেষে, সভার সভাপতি আলোচনা পর্যালোচনা করে সভা সমাপ্তি করেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!