AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের কবরে শ্রদ্ধা ও স্মরণসভা



রায়গঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের কবরে শ্রদ্ধা ও স্মরণসভা

সিরাজগঞ্জের রায়গঞ্জে শ্রদ্ধা নিবেদন, র‍্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বারইবাঘ গ্রামে জুলাই আন্দোলনের শহীদ মো. নজরুল ইসলামের কবরে এবং পরে চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামে শহীদ লেবু শেখের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও বিশেষ দোয়া করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে রায়গঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, জুলাই আন্দোলনের যোদ্ধা মো. ইসমাইল হোসেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক সমাজ গঠনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা শেষে জুলাই আন্দোলনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!