AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সড়কে গাছ ফেলে আবারও ডাকাতি চেষ্টা



সড়কে গাছ ফেলে আবারও ডাকাতি চেষ্টা

৫ দিনের ব্যবধানে কোটচাঁদপুর সাবদারপুর সড়কে আবারও গাছ ফেলে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে ডাকাত  আতংক বিরাজ করছে।

এদিকে রবিবার রাতে ওই সড়কে গাছ ফেলে ডাকাতি চেষ্টার ঘটনা জানা নাই কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক ও সাবদারপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস আই আবুল বাঁশার।

জানা যায়,কোটচাঁদপুর উপজেলার কোটচাঁদপুর সাবদারপুর সড়কের কুশোকুড়ির মাঠ ও পুলিশ বক্সের পাশাপাশি দীর্ঘদিন ধরে ডাকাতি,ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। মাঝে কিছু দিন বন্ধ থাকলেও গেল ১৩ দিনে ওই সড়কে ৩ টি ঘটনা ঘটেছে।

এরমধ্যে গেল ৩০ মে রাতে এই সড়কে আলমসাধু ড্রাইভার মোফাজ্জেল হোসেনকে  গাছে বেঁধে রেখে কচু বোঝায় আলমসাধু নিয়ে পালিয়ে যান ডাকাতরা। তিনি ছিলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনার যদুপুর গ্রামের বাসিন্দা।

এরপর গেল ৯ জুন তারিখে সড়কে খেজুর গাছ কেটে ফেলে ট্রাক ও মটর সাইকেলের গতিরোধ করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেন ডাকাতরা। এ সময় তাদের ধারালো দায়ের কোপে আহতও হন কয়েকজন।

সর্বশেষ  রবিবার (১২ জুন) রাতে কোটচাঁদপুর সাবদারপুর সড়কের পুলিশ বক্সের অদুরে সলেমান নামক এক কৃষকের জমির আইলের খেজুর গাছ কেটে ফেলে ডাকাতরা। সোমবার সকালে  জমির মালিক ও স্থানীয়দের চোখে পড়ে।  তবে ডাকাতরা কারোর কাছ থেকে কিছু নিয়েছে কিনা, সেটা জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের ধারনা ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে খেজুর গাছটি কেটে ছিল।

এদিকে গেল ১৩ দিনে ওই সড়কেন একই জায়গায় ৩ টি ঘটনা ঘটায় মানুষের মাঝে ডাকাত আতংক বিরাজ করছেন। নিরাপত্তা না থাকায় সন্ধ্যার পর যান চলাচল কমে গেছে সড়কটিতে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানাধীন সাবদারপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস আই আবুল বাঁশার বলেন,এ ধরনের ঘটনা ঘটেছে কিনা আমার জানা নাই। আর রবিবার রাতে ওই সড়কে টহলে ছিলেন কোটচাঁদপুর থানার পুলিশ আর ফাঁড়ির পুলিশের টহল ছিল সাবদারপুর খাঁলিশপুর সড়কে।

কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত)  আনসারুল্লাহ হক বলেন, এ ধরনের কোন ঘটনা আমার জানা নাই।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!