AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরের আয়মান রহমান আনান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে



মুকসুদপুরের আয়মান রহমান আনান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) অর্জন করেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কোয়ালিটি লারনার্স স্কুলের শিক্ষার্থী আয়মান রহমান আনান।

আয়মান রহমান আনান মুকসুদপুর পৌরসভার চন্ডিবরদী গ্রামের সমাজসেবী হাদিউর রহমান (দীপু) মিয়ার ছেলে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর আগ্রহ, নিয়মিত অনুশীলন এবং শৃঙ্খলাবোধ তাকে এ সাফল্যের পথে এগিয়ে নিয়েছে।

আনানের বাবা হাদিউর রহমান বলেন, "ছোটবেলা থেকেই আনান খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করে। শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, পরিবারের উৎসাহ এবং নিজের নিরলস পরিশ্রমের ফলেই সে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। আমি সবার কাছে দোয়া চাই, যেন সে ভবিষ্যতে একজন সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক মানুষ হিসেবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে।"

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, আয়মান রহমান আনান একজন মেধাবী, ভদ্র, বিনয়ী ও শৃঙ্খলাপরায়ণ শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমেও তার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা বিশ্বাস করেন, এই অর্জন তার ভবিষ্যতের আরও বড় সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করবে।

আয়মান রহমান আনানের এই কৃতিত্বে কোয়ালিটি লারনার্স স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!