AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে



চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবককে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) সকালে তাদের ফরিদপুরের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চরভদ্রাসন থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৩৬৩, ১০ জুলাই এর সূত্র ধরে রাত্রীকালীন টহল চলাকালে শনিবার রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার গাবতলা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কয়েকজন ব্যক্তি ইয়াবা সেবন করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে শিকদার ডাঙ্গী এলাকার ওই নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ইমরান বেপারী (২৫), পিতা- খলিল বেপারী, রনি মৃধা (২৫), পিতা- আবুল মৃধা এবং আকমল বেপারী (২৫), পিতা- মোতাহার বেপারী। তাদের সবার বাড়ি চরভদ্রাসন উপজেলার বেপারী ডাঙ্গী গ্রামে।

পুলিশের দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে প্রতিটি ৩০০ টাকা দরে তিনটি ইয়াবা ট্যাবলেট কিনে সেবনের কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৬ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আদালতে জমা দেওয়া পুলিশি প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অতীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব মামলার বিচারিক কার্যক্রম এখনো চলমান এবং অভিযোগগুলো আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।

চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী রিপন হোসেন আদালতে দাখিল করা প্রতিবেদনে জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আটক তিন আসামিকে জেলহাজতে রাখার আবেদন জানান।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!