র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বড় চেঙ্গাইন এলাকা থেকে ০১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। ১১জুলাই (শনিবার) দুপুরে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার নাঈমুল হকের সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়,
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১এর আভিযানিক দল ১১ জুলাই অনুমান রাত (১২:৪৫)ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন বড় চেঙ্গাইন এলাকার ঝোঁপের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়।
প্রেস বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়,সোনারগাঁয়ের বড় চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনাকালে মাদকের স্পট হতে কয়েকজন লোক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত এলাকা তল্লাশী করে ঝোপ হতে পরিত্যক্ত অবস্থায় ০১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানান,অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

