AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করার চেষ্টা, শিক্ষার্থী বহিষ্কার


Ekushey Sangbad
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
০৭:০৬ পিএম, ৮ জুলাই, ২০২৬

মাদারগঞ্জে পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করার চেষ্টা, শিক্ষার্থী বহিষ্কার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এইচএসসি (বিএমটি) পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির ব্যবসায় গণিত ও পরিসংখ্যান পরীক্ষা চলাকালে মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থী মির্জা কবির টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. কামরুজ্জামান।
তিনি বলেন, ব্যবসায় গণিত ও পরিসংখ্যান পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থী পরীক্ষার বিধি লঙ্ঘন করে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টা করেন। বিষয়টি ধরা পড়লে পরীক্ষার বিধিমালা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।

জানা যায়, পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহারের চেষ্টা করছিল। এ সময় কেন্দ্রে দায়িত্বে থাকা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কেন্দ্র তদারকি কর্মকর্তা রহুল আমিন কেন্দ্র পরিদর্শনে গিয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে পরীক্ষার বিধি অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কেন্দ্র তদারকি কর্মকর্তা রহুল আমিন বলেন, পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টা করে।

বিষয়টি টের পেয়ে সে মোবাইল ফোনটি লুকানোর চেষ্টা করলেও তাকে হাতেনাতে ধরা হয়।
তিনি আরও বলেন, “পরীক্ষার হলে কোনো ধরনের নকল বা অনিয়ম বরদাস্ত করা হবে না। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমাদের তদারকি অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!