AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার, ট্রাক-সিএনজি জব্দ



রূপগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার, ট্রাক-সিএনজি জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ১০৭ বোতল নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ফারুক (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পাথরবোঝাই ট্রাক ও একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।

বুধবার (৮জুলাই) সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ফারুক উপজেলার মাছিমপুর এলাকার সামসুদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ মঠেরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক থেকে সিএনজি অটোরিক্সায় কয়েকটি বস্তা নামানো হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফারুককে আটক করা হয়। পরে বস্তাগুলো তল্লাশি করে ১ হাজার ১০৭ বোতল নেশাজাতীয় স্ক্যাপ সিরাপ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা স্ক্যাপ সিরাপগুলো অবৈধভাবে বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।.

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!