গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ স্কাউটস, উপজেলা শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার স্কাউট কার্যক্রমকে আরও গতিশীল, যুগোপযোগী ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বুধবার (৮ জুলাই) উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ স্কাউটস মুকসুদপুর উপজেলা শাখা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লুলু হোসেন মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিশনার সুনীল চন্দ্র মন্ডল, আব্দুল কাইয়ুম শরীফ, যুগ্ম সম্পাদক মো. নুর ইসলাম বাকী, স্কাউটস সভাপতি রনধীর সরকার, মো. শওকত আলী মিয়া, কাব সভাপতি সুরাইয়া,
কাব লিডার হায়দার আলী, স্কাউস লিডার মশিউর রহমানসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধান, শিক্ষক-স্কাউট লিডার, উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়; এটি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, আত্মনির্ভরশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার একটি কার্যকর মাধ্যম। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম আরও সক্রিয় ও সম্প্রসারণে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
সভায় আসন্ন বিভিন্ন স্কাউট কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, নতুন সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, ক্যাম্প আয়োজন এবং শিক্ষার্থীদের স্কাউটিংয়ে সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং স্কাউট আন্দোলনকে আরও বেগবান করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে উপস্থিত সবাই উপজেলার স্কাউট কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

