AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষার্থী মারধর ও সাংবাদিকদের হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি



শিক্ষার্থী মারধর ও সাংবাদিকদের হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মারামারি ও সাংবাদিক হেনস্তার ঘটনার ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কাজী মো: জালাল উদ্দীন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এছাড়া আগামী তিন কার্যদিবসের মধ্যে সুষ্ঠু তদন্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ফুটবল বিশ্বকাপের ম্যাচ প্রদর্শন চলাকালে দর্শকদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন এআইএস বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহ। এ সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা পেশাগত দায়িত্বের অংশ হিসেবে ভিডিও ধারণ করতে গেলে একদল শিক্ষার্থী তাদের ওপর হামলা চালায় এবং মোবাইল ফোন ফেলে দেন।

হামলার শিকার হন, দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমরান হোসেন, ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মো. সাব্বির আহম্মেদ এবং সংবাদ পরিক্রমার প্রতিনিধি মাহফুজুল ইসলাম।

হামলার সঙ্গে জড়িতদের মধ্যে রয়েছেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিবরিয়া, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহাদ হোসেন সৈকত, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাফিজ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয়সহ আরও কয়েকজন।

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!