AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০২:২৬ পিএম, ৭ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা

নতুন কোনো কর আরোপ ছাড়াই ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকার বাজেট ঘোষণা করেছে লক্ষ্মীপুর পৌরসভা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে এ বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক সম্রাট খিসা।

তিনি জানান, প্রস্তাবিত বাজেটে দুটি প্রধান খাত রাখা হয়েছে—রাজস্ব খাত ও উন্নয়ন খাত। এর মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬০ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ২০ কোটি ২০ লাখ টাকা। এছাড়া স্থিতি ধরা হয়েছে ৫ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ১৪৯ টাকা। প্রস্তাবিত বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ সমান রাখা হয়েছে।

পৌর প্রশাসক বলেন, নতুন অর্থবছরের বাজেটে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পাকা সড়ক নির্মাণ, মশক নিধন কার্যক্রম, অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বিভিন্ন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর পৌরসভাকে একটি ‘গ্রিন সিটি’ ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিছ আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেনী, অধ্যাপক রফিকুল আহসান, অধ্যাপক সাইফুল ইসলাম তপন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, লক্ষ্মীপুর বণিক সমিতির সহসভাপতি আবদুল আজিজ এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!