AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জোয়ার-ভাটা ও পাথরের সাহায্যের বিদ্যুৎ উৎপাদনের নতুন আবিস্কার


Ekushey Sangbad
আলীউজ্জামান তালুকদার (মানিক)
০৩:১৬ পিএম, ৭ জুলাই, ২০২৬

জোয়ার-ভাটা ও পাথরের  সাহায্যের বিদ্যুৎ উৎপাদনের নতুন আবিস্কার

বাংলাদেশে আল্লাহ তায়ালা প্রচুর সম্পদ দিয়েছেন। কিন্তু আমাদেরই অবহেলায় কোন ব্যবহারিক কাজ করতে পারিনি।

আমি একজন প্রাক্তন আর্ট কলেজের ছাত্র। আমি বিগত দিনগুলোতে বিদ্যুতের/জ্বালানি সমস্যার সমাধানে গবেষণা চালাইয়া যাইতে থাকি ফলম্বরূপ শক্তি হিসাবে আমি বিদ্যুতের (জোয়ার-ভাটা ও পাথরের সাহায্যে) বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি আবিস্কার করি। আমি ও এও চ্যারেঞ্জ করছি, আমার বিদ্যুৎ উৎপাদন খরচ মাত্র ইউনিট ২ (দুই) টাকা মাত্র যা আমি জাতীয় গ্রীডে সরবরাহ করতে পারি।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে নদীতে জোয়ার ভাটা চলে ঐ নদীতে জোয়ার এবং ভাটার পানির উচ্চতা কমপক্ষে ৫ (পাঁচ) ফুট এ উঠানামা করে যেখানে আমার আবিস্কৃত পদ্ধতিতে ‘টার-বাইন”-এর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন (৫ থেকে ১০০ মেগাওয়াট সম্ভব)।

জোয়ার-ভাটার পানির (উচ্চতা ও নিম্নে) যত বেশি হবে তত বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। নদীর (মাঝারি অথবা বড় যাহাইহউক না কেন) গতি ও আঁকা-বাঁকার জন্য এক পাশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ হবে। প্রকাশ থাকে যে, নদীর একপাশে বিদ্যুৎ উৎপাদন ও অপর দিক দিয়ে নৌ-যান চলতে কোন বাঁধার সৃষ্টি হয় না।

অপরদিকে পাথরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনে মাধ্যাকর্ষণ ব্যবহার করে। এ প্রজেক্ট বাংলাদেশের যে কোন স্থানে কম খরচে স্থাপন করা সম্ভব।

আমার আবিস্কৃত বিদ্যুৎ প্রজেক্ট ছোট থেকে বড় (১০০ থেকে ১০০০/২০০০) মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আমার এ প্রজেক্টের জন্য নগদ অর্থ (২-৫ কোটি টাকা প্রয়োজন) সময় ও ৩ (তিন) মাস।

অপরদিকে আমি চাষীদের জন্য ম্যান পাওয়ার ২০ (বিশ) গুণ শক্তিতে ট্রাক্টরের (পদ্ধতি/ফরমূলা) আবিস্কার করেছি এখানে গরু/তেল/গ্যাস কিছুই লাগবে না শুধমাত্র ম্যান পাওয়ারে ২০ (বিশ গুন) শক্তিতে চলবে। এ প্রযুক্তি বাস্তবায়নের জন্য প্রয়োজন ১ (এক) কোটি টাকা।

ইতিপূর্বে আমি নৌ-যানে উপর গবেষণা করেছিলাম দৈনিক পত্রিকার আমার আর্টিকেল প্রকাশিত হয়েছিল যে নৌ-যান ১০ (দশ) টুকরা হলেও ডুববেনা দ্রুত গতি সম্পন্ন হবে। যা ঢাকা বরিশাল যাবে মাত্র ২ ঘণ্টা ও ঢাকা চট্টগ্রাম যাবে নৌথপথে ৩ ঘণ্টার মাত্র ৩ ফুট পানিতে। সাড়া পেয়েছি সাহায্য পাইনি। আমি বাংলাদেশের বিদ্যুৎ বিজ্ঞানীদের ও বিদুৎ মন্ত্রণালয়ের অধীন চাকরিরত মেধাবীদের চ্যালেঞ্জ প্রদান করছি তারা বলুক আমার আবিস্কৃত বিদ্যুতের পদ্ধতি সঠিক নয়। কিন্তু তারা এ ব্যাপারে বলতে পারব না (কারণ তাদের জ্ঞান সীমিত)। তাই আমি এ ব্যাপারে (বিদ্যুৎ) সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতিসহ দেশ-বিদেশে সাহায্য সংস্থাগুলোর সরাসরি সহযোগিতা ও সাহায্য চাই। আমি চাই আমার এ আবিস্কারের উপকারিতা থেকে দেশ তথা বিশ্ববাসী বঞ্চিত না হোক।

আমার এই আবিস্কার সম্পর্কে অনেকেই জেনেছে। আমার গবেষণার বিষয়ে তারা জানতে চায়। এমনকি বিস্তারিত জানার জন্য চাপ এমনকি জীবন-নাশের হুমকি দিচ্ছে। আমি এ ব্যাপারে বর্তমান সরকারের কাছে জীবনের নিরাপত্তা চাই। বর্তমান আমার প্রকৃত বয়স ৭২ বছর। বাঁচবো কতদিন।


লেখক: প্রাক্তন শিক্ষার্থী, খুলনা আর্ট কলেজ (১৯৮৬ ব্যাচ)

Link copied!