AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক ৪


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৭:৩৩ পিএম, ৫ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর ফুলকুড়ি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২ কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের চার সদস্যকে আটক করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে ফুলকুড়ি স্কুলসংলগ্ন আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে এ হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে বাড়ি থেকে ২০টি প্লাস্টিকের প্যাকেটে রাখা আনুমানিক ২ কেজি হেরোইন জব্দ করা হয়েছে।

এ সময় বাড়ির মালিক আব্দুর রহমান, তাঁর স্ত্রী এবং দুই ছেলেকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!