AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহজাদপুরে মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর



শাহজাদপুরে মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর

সিরাজগঞ্জ শাহজাাদপুরে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগে মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। শুক্রবার (৪ জুলাই) দুপুর তিনটার দিকে এ ভাঙচুর চালায়।

জানা যায়, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া খাঁপাড়ার উদ্যোগে ১০০-১২০ জন লোক ডায়া খাঁপাড়ার মোঃ রুবেল হোসেনের স্ত্রী অভিযুক্ত মোছাঃ আসমানী খাতুন(৩৮) এর বাড়িঘর ভাঙচুর করা হয়।

থানা পুলিশ জানায়, আসমানী খাতুন এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং ইতি পূর্বে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলো।

সে গোপনে অনৈতিক কাজ করতো বলে স্থানীয় লোকজন অভিযোগ তুলে আসমানী ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে হাজী মনিরুল ইসলাম এর নেতৃত্বে এহেন ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে।

গ্রামবাসীর অভিযোগ, অভিযুক্ত আসমানী খাতুন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে এলাকাবাসী একাধিক প্রতিবাদ করলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।

মাদকের কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় ক্ষুব্ধ গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযুক্তদের বাড়ির সামনে অবস্থান নেন। পরে তারা ঘরবাড়িতে ভাঙচুর চালায়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানায়, মাদক ব্যবসার কারণে এলাকায় দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছিল। অনেক পরিবার সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কেন পুলিশে দেওয়া হলো না, জানতে চাইলে তারা বলেন, আমাদের পুলিশের ওপর কোনো আস্থা নেই। পুলিশ ধরলেও দুই দিন পর তিনি বের হয়ে আসেন।

এব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ি ভাঙচুরের ঘটনায় আসমানিদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে শাহজাদপুর আদালতের বিজ্ঞ আইনজীবি অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেই কোনো ব্যক্তির বাড়িঘর ভাঙচুর বা আইন নিজের হাতে তুলে নেওয়ার বৈধতা সৃষ্টি হয় না।

অভিযোগের তদন্ত, সত্যতা নিরূপণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ একমাত্র রাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থা ও বিচারব্যবস্থার এখতিয়ার।

আইনের শাসন উপেক্ষা করে মবের মাধ্যমে বিচার প্রতিষ্ঠার চেষ্টা কেবল সংবিধানের চেতনার পরিপন্থী নয়, বরং ন্যায়বিচার ও জননিরাপত্তার জন্যও গুরুতর হুমকি বলে মনে করেন তিনি।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(শাহজাদপুর সার্কেল) মোঃ হাফিজুর রহমান জানান, মাদক ব্যবসায়ীদের দমনের নামে কারও বাড়ি ভাঙচুরের ঘটনা যা কোনোভাবেই কাম্য নয়। কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না।

ভবিষ্যতে যাতে কেউ আইন হাতে তুলে নিতে না পারে এবং নতুন করে যাতে এ-জাতীয় ঘটনা আর না ঘটে, সে ব্যাপারে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!