AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রাথমিক শিক্ষকরা এম পি কামরুলকে সংবর্ধনা



প্রাথমিক শিক্ষকরা এম পি কামরুলকে সংবর্ধনা

সুনামগঞ্জের ১ আসনের সাংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

(৩ জুলাই) শুক্রবার দুপুর ২ টার সময় মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে, এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা রঞ্জন তালুকদার এর সভাপতিত্বে, অনুষ্ঠানে সহকারী শিক্ষক অজয় কুমার রায় এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এম পি কামরুজ্জামান কামরুল,বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও সঞ্জয় ঘোষ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবেহায়াত, যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ তালুকদার প্রমুখ। এছাড়াও শিক্ষক পরিবারের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন,পরে স্মারক প্রদান করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, আমি অত্যান্ত গর্ভিত সকল শিক্ষকদের সাথে কথা বলতে পেরে। হাওর অঞ্চলের শিক্ষার ক্ষেত্রে খুবই অবহেলিত। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর।

জাতিকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়ন কর্মসূচির চাহিদাকে আরো গতিশীল করতে হবে। আমি চাই সকল শিক্ষক দায়িত্বশীলার সাথে শিক্ষার মানোন্নয়ন করতে হবে। পরিশেষে মধ্যনগর নতুন উপজেলার দাপ্তরিক সেবা পেতে অনেক পদ খালি রয়েছে। এসকল সমস্যার সমাধানে আমরা সকলে মিলে কাজ করবো।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!