AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, নারী ও কৃষকদের মাঝে সরকারি সহায়তা বিতরণ



মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, নারী ও কৃষকদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচি এবং কৃষি ও মৎস্য খাতের বিভিন্ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, অসহায় নারী, মৎস্যচাষী ও কৃষকদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শিক্ষাবৃত্তির অর্থ, মৎস্য উপকরণ এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের ৫৬ জন, মাধ্যমিক পর্যায়ের ৩৪ জন এবং কলেজ পর্যায়ের ২৩ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। এ ছাড়া ১৭ জন ছাত্রীকে বাইসাইকেল এবং ১১ জন অসহায় নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় উপজেলার নয়টি ইউনিয়নের নয়জন মৎস্যচাষীর মাঝে প্রদর্শনী খামার স্থাপনের জন্য প্রয়োজনীয় মৎস্য উপকরণ বিতরণ করা হয়।

একই স্থানে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, হাইব্রিড মরিচ ও শাকসবজির বীজ, পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, লেবুর চারা এবং বৃক্ষরোপণ কর্মসূচির বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শায়েলা শারমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা রানী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, যুবদলের সভাপতি আব্দুল জলিল, শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, ছাত্রনেতা নূরবক্স মণ্ডল, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামাণিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য ও কৃষি বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!