নেত্রকোনার কেন্দুয়ায় ৪ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।কৃষি উপকরণের মধ্যে রয়েছে- গাছের চারা, রোপা আমন, হাইব্রিড মরিচের বীজ, লেবুর চারা, শাকসবজির বীজ, রাসায়নিক সার উল্লেখযোগ্য।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এবিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য ড.রফিকুল ইসলাম হিলালী।
কেন্দুয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে কৃষি উপকরণ দেওয়া হবে। উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করতেই সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ রিফাতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি রফিকুল ইসলাম হিলালী।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উজ্জ্বল সাহা।
স্বাগত বক্তব্যে কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উজ্জ্বল সাহা জানিয়েছেন ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে কৃষি উপকরণ দেওয়া হবে। আমরা আজকে স্থানীয় এমপি উপস্থিতি একর্মসূচির উদ্বোধন করেছি। পর্যায়ক্রমে এপ্রণোদনায় অন্তর্ভুক্ত সকল কৃষক এসুবিধা দেয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, কৃষকের জন্য বরাদ্দকৃত কৃষি প্রণোদনা যেন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণ হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কৃষিই বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছে।
এসব উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়ার আহ্বান জানান। তিনি মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, কোনো মাদকসেবী বা মাদক-সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করা উচিত নয়।
উপজেলা কৃষি উপসহকারী মো. মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

