AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গী সোহান’ গ্রেপ্তার



সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গী সোহান’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, গণধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান ওরফে ‘জঙ্গী সোহান’ (২৫) গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) সোনারগাঁ উপজেলার হাবিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোনারগাঁ থানা পুলিশের একটি চৌকস দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উপজেলার হাবিবপুর এলাকার দুলাল হোসেনের ছেলে কুখ্যাত ডাকাত সর্দার সোহান ওরফে ‘জঙ্গী সোহানকে’ গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র আইন, গণধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের করা ডাকাতির প্রস্তুতি ও দণ্ডবিধির বিভিন্ন ধারার মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকায় মাদক, ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!