ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অধীনস্থ ভালুকা উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি দুটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
ঘোষিত উপজেলা ছাত্রদলের আংশিক কমিটিতে মো. রিয়াদ পাঠানকে সভাপতি এবং মাহমুদুল হাসান বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে শরীফ হাসানকে সিনিয়র সহ-সভাপতি, মো. মাজেদুল হাসান মঈন, মো. আলীরাজ, মাহবুব আলম ও মো. জুবায়ের হোসেনকে সহ-সভাপতি করা হয়েছে।।
এছাড়া মো. আনোয়ার হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. তরিকুল ইসলাম লিমন, অলি উল্লাহ সাইদ (প্রধান), মো. ফরহাদ হোসেন (রেজা) ও মো. তারেকুজ্জামান খানকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সিফাত মিয়া ও আল নাহিয়ান দীপ।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদ হাসান প্রান্ত, দপ্তর সম্পাদক পদে মো. ফয়সাল মাল্লিক এবং প্রচার সম্পাদক পদে মো. জাহিদ হাসানকে মনোনীত করা হয়েছে।।
অন্যদিকে, ভালুকা পৌর ছাত্রদলের ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মিয়াদুল হক খান মিয়াদকে আহ্বায়ক, মাহিদ আল হাসান মৃদুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইমরুল হাসান কায়েসকে সদস্য সচিব করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণার পর ভালুকা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল বের করেন।
নবনির্বাচিত সভাপতি মো. রিয়াদ পাঠান বলেন, “দল যে দায়িত্ব আমাদের ওপর অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে পালন করব। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করব এবং আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি সফল করার চেষ্টা থাকবে।”
সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু বলেন, “তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করে ভালুকা উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল ও সুসংগঠিত করা হবে। দলীয় নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় থাকব।”
নতুন কমিটি ঘোষণায় উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

