চট্টগ্রামের বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মোজাফফর হোসেন।
রোববার (২৮ জুন) তিনি বোয়ালখালী থানায় যোগ দিয়ে বিদায়ী ওসি মাহফুজুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বিদায়ী ওসি মাহফুজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
মো. মোজাফফর হোসেন এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে বদলি হয়ে তিনি পুলিশ লাইন্সে সংযুক্ত ছিলেন।
উল্লেখ্য, মাহফুজুর রহমান ২০২৫ সালের ৭ ডিসেম্বর বোয়ালখালী থানায় যোগদান করেন। রোববার (২৮ জুন) ছিল তাঁর শেষ কর্মদিবস। প্রায় সাত মাস দায়িত্ব পালনের পর তিনি নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন।
এ সময় থানার সেকেন্ড অফিসার এসআই জুয়েল রানাসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
নবাগত ওসি মো. মোজাফফর হোসেন বলেন, “আমি সদ্য বোয়ালখালী থানায় যোগদান করেছি। যতদিন এ থানায় দায়িত্ব পালন করব, ততদিন আপনাদের সহযোগিতা নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

