AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাংক কর্মকর্তা থেকে বিসিএস ক্যাডার হলেন কেন্দুয়ার আশফিক



ব্যাংক কর্মকর্তা থেকে বিসিএস ক্যাডার হলেন কেন্দুয়ার আশফিক

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ  -এর  কৃষি অর্থনীতি বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থী আশফিকুর রহমান ভুঞা। সদ্য প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে তিনি কৃষি  ক্যাডারে সহকারী পরিচালক /উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে জুনিয়র অফিসার এবং পরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ পান।

রোববার (২৮ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। ফলাফলে দেখা যায়, বিভিন্ন ক্যাডারে ১,৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১,৫২১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ওই তালিকায় কৃষি  ক্যাডারে ৮ম স্থান করে নিয়ে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের  এই মেধাবী শিক্ষার্থী।

আশফিক নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার অন্তর্গত  রাজনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম  শিক্ষক পরিবারের সন্তান। তার শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দক্ষিন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে।পরে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের হাতে গড়া প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠ থেকে টেলেন্টপুলে জেএসসি বৃত্তি লাভ করে এবং বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে ২০১৫ সালে  জিপিএ ৫ পেয়ে  ঢাকা সিটি কলেজ ভর্তি হন এবং সেখান থেকে ২০১৭ সালে জিপিএ ৫ পেয়ে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন।

এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহে ২০১৭-২০১৮ সেশনে কৃষি অর্থনীতি  বিভাগে ভর্তি হয়ে একাডেমিক উৎকর্ষ, অধ্যবসায় ও লক্ষ্যনিষ্ঠার মাধ্যমে নিজেকে দক্ষ ও প্রতিযোগিতামুখী হিসেবে গড়ে তোলেন। সেখান থেকে তিনি অনার্স ও মাস্টার্সে কৃতিত্বের সহিত ১ম শ্রেণী অর্জন করেন।

নিজের অনুভূতি জানিয়ে আশফিক  বলেন, আল্লাহর রহমত, বাবা-মা ও আত্নীয় স্বজনদের দোয়া এবং শিক্ষকদের দিকনির্দেশনা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। বিসিএসে ভালো ফল করার পেছনে নিয়মিত পড়াশোনা, ধৈর্য এবং নিজের উপর আস্থা রাখা সবচেয়ে বেশি সহায়ক ছিল। যারা বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন, তাদের বলব—পরিকল্পনা মেনে পড়াশোনা করুন, হতাশ না হয়ে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যান, সাফল্য আসবেই ইনশাআল্লাহ।

বিসিএসে সাফল্য অর্জনের মাধ্যমে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের  গৌরব আরও উজ্জ্বল করেছেন। বিশেষ করে  ৪৭তম বিসিএসে কৃষি  ক্যাডারে  উপপরিচালক/উপজেলা বিপণন কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়া তাঁর ধারাবাহিক প্রস্তুতি, মেধা ও কঠোর পরিশ্রমের উজ্জ্বল স্বীকৃতি।

এই গৌরবোজ্জ্বল অর্জনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহের   শিক্ষক, শিক্ষার্থী, সহপাঠী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও কর্মজীবনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!