দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটি গঠন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুরে পার্বতীপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি, নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কামরুল সরেনকে সভাপতি এবং কামরুল মার্ডিকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট উপজেলা ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটির সাধারণ সম্পাদক টুই টুডু। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ল্যাম্প কর্মকর্তা এনোস সরেন।
বক্তারা বলেন, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সামাজিক উন্নয়ন এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নবগঠিত কমিটি উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

