AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরিশালে ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল



বরিশালে ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

বরিশাল জেলায় এবার ৩ লাখ ২ হাজার ৮৪৬ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রবিবার (২৮ জুন) সকালে বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা সিভিল সার্জন ডা. মনজুর ই এলাহী এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​উদ্বোধনকালে সিভিল সার্জন জানান, বরিশাল জেলার ১০টি উপজেলার ৮৭টি ইউনিয়নে মোট ২ হাজার ৯শ ৭টি কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইনটি সম্পূর্ণ নিরাপদ ও সফল করতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের সমন্বয়ে একটি শক্তিশালী মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
​আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে উজিরপুর উপজেলার ১২৬টি অস্থায়ী এবং ১টি স্থায়ী ক্যাম্পের মাধ্যমে মোট ২৮ হাজার ৮শ’রও বেশি শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের (১ লক্ষ আইইউ) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের (২ লক্ষ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা (জেলা প্রশাসকের প্রতিনিধি) এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মেহবুব মোর্শেদ।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শওকত আলী, আরএমও ডা. নাজমুস সকিব, সহকারী অধ্যাপক ডা. শাহানাজ শিমুল, সহকারী অধ্যাপক ডা. মাসুম বিল্লাহ, জুনিয়র কনসালটেন্ট ডা. অনামিকা ভট্টাচার্য, জুনিয়র কনসালটেন্ট ডা. সব্যসাচী তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. নাদিরা পারভিন এবং উপজেলা হেলথ ইন্সপেক্টর আব্দুল লতিফ মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনপ্রতিনিধি ও স্বাস্থ্য কর্মকর্তারা শিশুদের অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সকল অভিভাবককে নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!