জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের নিখাই গ্রামে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে সামী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (২৫জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামী ছানোয়ার হোসেনের ছেলে। আহত তাসকিন (৬) রফিকুল ইসলামের ছেলে। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের নিখাই গ্রামের পেরি বিলে সামী, তাসকিন, শফিকুল ইসলামের ছেলে সাইম এবং সোয়াদ শাপলা তুলতে যায়।
একপর্যায়ে সামী ও তাসকিন পানিতে তলিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা অপর দুই শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন।
পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সামীকে মৃত ঘোষণা করেন। আহত তাসকিন বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবারে চলছে শোকের মাতম।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

