AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজসভা


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৬:৪৩ পিএম, ২৫ জুন, ২০২৬

তানোরে শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজসভা

রাজশাহীর তানোরে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি ও নারায়ণপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সমিতির প্রধান উপদেষ্টা, তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান।

সমিতির সাধারণ সম্পাদক ও চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান হাবিব এবং সাংগঠনিক সম্পাদক ও জুমারপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত প্রভাষক নুরুল ইসলাম, তানোর থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার সায়মা আঞ্জুমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোজাম্মেল হক খান, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ মোজাম্মেল হক, কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক জাহিদ হোসেন, কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, তালন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন, চান্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, তানোর পৌর বিএনপির সদস্যসচিব আব্দুস সবুর, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, শিক্ষক সমিতির সহসভাপতি মিজানুর রহমান, সাবেক সভাপতি জিল্লুর রহমান, সাবেক সম্পাদক আসলাম উদ্দিন, সাবেক নেতা রাম কমল সাহা এবং বনকেশর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ আব্দুল হামিদ প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান বক্তার বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন, “শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। আপনারা কোনো ধরনের দলাদলি বা দলীয় কর্মকাণ্ডে জড়াবেন না। আপনাদের প্রধান দায়িত্ব শিক্ষার মানোন্নয়ন। কীভাবে শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করা যায় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মান উন্নয়ন করা যায়, সে বিষয়ে মনোযোগী হতে হবে। কোনো চাঁদাবাজ বা মামলাবাজ ব্যক্তি যেন শিক্ষাপ্রতিষ্ঠানের আশ্রয়-প্রশ্রয় না পায়, সেদিকেও খেয়াল রাখতে হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!