AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার, আটক ২



পত্নীতলায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার, আটক ২

নওগাঁ সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অভিযানে ২ হাজার ৭০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পত্নীতলা ১৪ বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার (নাঃ সুবেঃ) মো. সোয়েব আলী মুন্সির নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্ত পিলার ২৫৬ এমপি থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন হযরতপুর গ্রামের সেতু এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হযরতপুর গ্রামের সেতুর উত্তর-পশ্চিম পাশ থেকে ২ হাজার ৭০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটকরা হলেন— মো. শরীফ হোসেন (২৯), পিতা: মো. নজরুল ইসলাম, গ্রাম: কাষ্টবই ভাঙাপাড়া এবং মো. মোর্শেদুল ইসলাম (১৮), পিতা: মো. আবু বক্কর সিদ্দিক, গ্রাম: শিহাড়া। উভয়ের ডাকঘর শিহাড়া বাজার, থানা: পত্নীতলা, জেলা: নওগাঁ।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!