AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধনবাড়ীতে আর্জেন্টিনার জয়কে ঘিরে ধোঁয়া ওঠা খিচুড়ি-মাংসের মহোৎসব



ধনবাড়ীতে আর্জেন্টিনার জয়কে ঘিরে ধোঁয়া ওঠা খিচুড়ি-মাংসের মহোৎসব

বিশ্বকাপ মানেই বাঙালির ফুটবল উন্মাদনা। আর সেই উন্মাদনায় এবার সম্পূর্ণ নতুন এক মাত্রা যোগ করেছে আর্জেন্টিনার ম্যাচ। রাত ১১ টায় মাঠে নামবে লিওনেল মেসিদের দল। এই খেলাকে কেন্দ্র করে ধনবাড়ী  উপজেলার বিভিন্ন দোকানের মোড়ে পরিণত হয়েছে উৎসবের নগরীতে।

প্রিয় দলের খেলা দেখার পাশাপাশি পাড়া-মহল্লায় রাত থেকেই চলছে গরু ও মুরগির মাংস দিয়ে ধোঁয়া ওঠা খিচুড়ি রান্নার এলাহী আয়োজন। সমবার রাত থেকেই এসব এলাকায় শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। খেলা যেন মিস না হয়, সেজন্য অনেক বাজারের মোড়ে মোড়ে টাঙানো হয়েছে বিশাল প্রজেক্টর ও বড় পর্দা।

পাইস্কা এলাকার আর্জেন্টিনা সমর্থক উজ্জল হোসেন বলেন, ‍‍`রাত ১১ টার খেলা হওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি খেলা দেখতে দেখতে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব। ৫০ জনের জন্য খিচুড়ি আর গরুর মাংস রান্না হচ্ছে। বিশ্বকাপ তো চার বছর পর আসে, তাই একটু বিশেষ আয়োজন করেছে ঐতিহ্যের পাইস্কা।

হারিনাতেলি এলাকার বাসিন্দা ও আর্জেন্টিনা সমর্থক মিজানুর রহমান  নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‍‍`খেলার দিনটা আমাদের কাছে ঈদের দিনের মতো মনে হয়। রাত ৮ টা থেকেই সবাই এক জায়গায় জড়ো হতে শুরু করি। আমরা চা ও বাদামেন ব্যবস্থা করেছি। খেলার উত্তেজনার সঙ্গে খাবারের আনন্দও সবাই মিলে ভাগাভাগি করে নেই। ‍‍`

আর্জেন্টিনা সমর্থক
রবিন হুসেন জানান, তাদের মহল্লায় ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনার সমর্থকই বেশি। প্রায় ৭০-৮০ জন একসঙ্গে খেলা দেখার প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেন, ‍‍`মহল্লায় বড় স্ক্রিন বসানো হয়েছে। রাতেই রান্না হচ্ছে মাংস দিয়ে ভুনা খিচুড়ি। তবে শুধু নিজেদের জন্য নয়, ব্রাজিল সমর্থক বন্ধুদেরও আমরা দাওয়াত করেছি।‍‍`

একই এলাকার ব্রাজিল সমর্থক তুহিনও এই আড্ডার আমেজ নিয়ে বেশ উৎসুক। তিনি বলেন, ‍‍`ম্যাচটা রাতেরবেলা হওয়ায় আলাদা একটা আবহ তৈরি হয়েছে। সবাই একসঙ্গে খেলা দেখব। খাওয়া-দাওয়া হবে, আবার নিজেদের মধ্যে একটু খুনসুটিও হবে।‍‍`

খেলা দেখতে আসা দর্শক ও মুরুব্বীরা বলেন,‍‍`শুধু খেলা দেখাই নয়, এটি এখন আমাদের এলাকায় একটা সামাজিক মিলনমেলায় পরিণত হয়েছে। ছোট-বড় সবাই এতে অংশ নিচ্ছে। তাই খেলা দেখার পাশাপাশি খিচুড়ি আয়োজন করেছি। প্রায় ১০০ জনের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে এখানে।‍‍`

এদিকে খেলাকে ঘিরে এলাকার চায়ের দোকানগুলোতেও চলছে জমজমাট আড্ডা ও চুলচেরা বিশ্লেষণ। কে গোল করবে, মেসি কেমন খেলবেন, দলের একাদশে কারা থাকবেন এসব নিয়ে গভীর রাত পর্যন্ত চলছে তর্ক-বিতর্ক। অনেকেই আবার মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছেন, যেন ঘুমের ঘোরে প্রিয় দলের ম্যাচ হাতছাড়া হয়ে না যায়।

ধনবাড়ীর মানুষের কাছে ফুটবল কেবল একটা খেলা নয়; এটি এক সুতোয় বেঁধে রাখার উৎসব, আবেগ ও সামাজিক বন্ধন।  রাত ১১টার ম্যাচকে ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের এই চেনা মহল্লাগুলো। আর ফুটবলের জাদুর সঙ্গে ধনবাড়ীর পাইস্কার এই ঐতিহ্যবাহী ভুড়িভোজের আয়োজন বিশ্বকাপ উন্মাদনাকে দিচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক রূপ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!