AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে জেলা বিএনপির বিক্ষোভ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
০৫:১০ পিএম, ২৩ জুন, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে  জেলা বিএনপির বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ ও সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এখানে অবস্থান কর্মসূচি পালন শেষে নেতাকর্মীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কলেজ মোড় হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা রাজপথে বিভিন্ন স্লোগান দেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে আহবান জানান ।

অবস্থান কর্মসূচি চলাকালে দলীয় নেতারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে সব সময় পাহারাদারের ভূমিকা পালন করবে।

বক্তারা আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যে  বিএনপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা কিংবা নাশকতার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য তারা সবার প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুখ, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সহিরুজ্জামান সাজু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, মোঃ ইদ্রিস আলী, সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহাবুবার রহমান, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরমান হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল এহসান, সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা ফজলুল হক, জেলা ছাত্রদলের আহবায়ক বিপুল আহমেদ, সদস্য সচিব সোহেল রানা প্রমুখ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!