টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা ইউনিয়নের বেলতলা বাজারের মিন্টু দর্জি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ আবু সাঈদ (ওরফে) মিন্টু (৪২) নামের একজনকে ৪৮ পিছ ইয়াবা সহ গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মোঃ শামসুল আলম সরকার এর নির্দেশনায় সহকারি পুলিশ সুপার মধুপুর সার্কেল মোঃ আরিফুল ইসলাম এর তত্ত্বাবধানে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুস সালাম সিদ্দিক এর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্র)মোঃ ফিরোজ আহমেদ এর নেতৃত্বে সঙ্গীও অফিসার ফোর্স নিয়ে ধনবাড়ী এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে।
গতকাল ২২-৬-২৬ রাত ২১.০০ ঘটিকার সময় টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানাধীন পাইস্কা বেলতলা বাজার মিন্টু দর্জির দোকানের সামনে পাকা রাস্তার উপর ধৃত আসামি ১/মোঃ আবু সাঈদ (ওরফে) মিন্টু (৪২) পিতার রফিকুল ইসলাম গ্রাম ধরিচন্দ্র বাড়ি গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ৪৮ (আট চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ১৪,৪০০( ১৪ হাজার চারশত টাকা) উল্লেখিত আসামির বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং ১৩ তারিখ ২২ জুন ২৬ ধারা ৩৬-১ সারনির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজুকরা হয়। গ্রেফতারকৃত আসামিকে আইনানুক ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ধনবাড়ী থানার ওসি মোঃ নুরুস সালাম সিদ্দিক জানান, ধনবাড়ী উপজেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ ধনবাড়ী থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় ধনবাড়ীতে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

