শেরপুরের নালিতাবাড়ীতে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৩ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষ (তেপান্তর)রে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরে উপপরিচালক সাখাওত হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল মালেক । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান।
কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি সভাপতি হুমায়ুন কবির , প্রেসক্লাব নালিতাবাড়ীর উপদেষ্টা হাকাম হীরা, সাংবাদিক মান্নান সোহেল, কৃসি উদ্দোক্তা কৃসিবিদ সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম তালুকদার, বিএনপি নেতা আলি আকবর চান্দু, পিএফএস সভাপতি সায়েদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাশেদুজ্জামান ইমরান।
পার্টনার কংগ্রেসের আলোচনায় কৃষক পার্টনার স্কুলের মাধ্যমে কৃষকদের সচেতনতা সৃষ্টি করা, অর্গানিক ও জৈব বালাইনাশক ব্যবহার করা, সঠিক পদ্ধতিতে সার ও কীটনাশক ব্যবহার করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার ভিবিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, এনজিও কর্মি, কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

