গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় বরাদ্দকৃত কাবিটা ও কাবিখা প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ৩১টি মসজিদের জন্য বরাদ্দপত্র প্রদান, উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক ও সাপের বিষের প্রতিষেধক হস্তান্তর করা হয়।
সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হুসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা প্রকৌশলী মাকসুদনবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, এ কে আজাদসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার মসজিদ, মন্দির এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য ২ কোটি ৫৬ লাখ টাকার টিআর প্রকল্পের ১০১টি এবং কাবিখা প্রকল্পের ৪৪টিসহ মোট ১৪৫টি চেক বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

