নওগাঁর পত্নীতলায় নুর মিশন বাংলাদেশের অর্থায়নে ডেভেলপমেন্ট অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম (ডিএলপি) প্রকল্পের আওতায় এবং নজিপুর লুথারেন মিশনের সহযোগিতায় উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০টি অসহায় পরিবারের মাঝে ১০টি ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জুন) বেলা ১টায় নজিপুর লুথারেন মিশন অফিস চত্বরে ছাগল পালনবিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে উপকারভোগী পরিবারের সদস্যদের মাঝে ছাগল বিতরণ করা হয়।
ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. আশিষ দেবনাথ, বিএনইএলসির নওগাঁ সার্কেলের চেয়ারম্যান মানসি মুর্মু, নুর মিশন বাংলাদেশের পত্নীতলা উপজেলা এলাকার প্রকল্প সুপারভাইজার জেমস কিস্কু, উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি সুবোধ উড়াও এবং পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদসহ অন্যান্য অতিথিরা।
এ সময় উপকারভোগী অসহায় পরিবারের সদস্যরা এ মহতী উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তারা বলেন, অনুদান হিসেবে ছাগল পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এ সহায়তা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

