AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে ভারতীয় মদ জব্দ, গ্রেফতার- ৩


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, শেরপুর
০৩:৪২ পিএম, ২২ জুন, ২০২৬

শেরপুরে ভারতীয় মদ জব্দ, গ্রেফতার- ৩

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) ভোর প্রায় ৬টার দিকে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), গুমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।

পুলিশ জানায়, ভারতীয় মদ বহনকারী একটি পিকআপ ওই এলাকা দিয়ে যাওয়ার তথ্য পেয়ে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে সন্দেহভাজন পিকআপটিকে থামানোর সংকেত দিলে এতে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে তাদের আটক করে পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, উদ্ধার হওয়া মদের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!