AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে লুণ্ঠিত আংশিক মালামাল উদ্ধার



রূপগঞ্জে লুণ্ঠিত আংশিক মালামাল উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা বাসস্ট্যান্ড সংলগ্ন এসডিকে (SDK) প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানিতে সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত দুটি বড় কম্প্রেসর মেশিন ও দুটি মোটর উদ্ধার করা হয়েছে।

ঘটনার আট দিন পর সোমবার (২২ জুন) রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী ও আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, গত ১২ জুন সন্ধ্যার পর একদল সশস্ত্র দুর্বৃত্ত এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানির ভেতরে প্রবেশ করে। এরপর তারা প্রায় চার থেকে পাঁচ ঘণ্টাব্যাপী কারখানার অভ্যন্তরে তাণ্ডব চালায়। এ সময় কারখানায় কর্মরত কয়েকজন শ্রমিক এবং তিনজন নৈশপ্রহরীকে জিম্মি করে রাখা হয়।
ডাকাতরা কারখানার বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ, মেশিনারিজ ও নগদ অর্থ লুট করে।

পরে ট্রাকে করে লুণ্ঠিত মালামাল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এ ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করে।

ঘটনার পর থেকেই রূপগঞ্জ থানা পুলিশের চৌকস তদন্ত ও অভিযানিক দল ডাকাতদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করে। 
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত দুটি বড় কম্প্রেসর মেশিন এবং দুটি মোটর উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার  ওসি এইচ এম সালাউদ্দিন বলেন, ডাকাতির ঘটনার পর থেকেই পুলিশ নিবিড় তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে লুণ্ঠিত দুটি কম্প্রেসর মেশিন ও দুটি মোটর উদ্ধার করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত ডাকাত দলের অধিকাংশ সদস্যকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অচিরেই বাকি আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!