AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকায় যুবলীগ নেতাকর্মীদের শপথের ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ



ভালুকায় যুবলীগ নেতাকর্মীদের শপথের ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ

ময়মনসিংহের ভালুকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীদের শপথ বাক্য পাঠের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। পরে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীর ফেসবুক ওয়ালসহ বিভিন্ন পেজে ভিডিওটি শেয়ার করা হয়।

ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সংগঠক শাহরিয়ার হক সজীবের আয়োজনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করতে দেখা যায়। সেখানে বলা হয়, ‍‍`শপথ করিতেছি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আদর্শ ও নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকব। জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের লক্ষ্যে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।‍‍`

এদিকে শপথের ভিডিওটি নিজের ফেসবুক আইডিতেও শেয়ার করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের সংগঠক শাহরিয়ার হক সজীব। পোস্টে তিনি লেখেন, ‍‍`আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে?‍‍` তিনি আরও লেখেন, ‍‍`ভালুকা উপজেলা যুবলীগের সকল নেতাকর্মীদের অশেষ কৃতজ্ঞতা। দাবায়ে রাখতে পারবা না।‍‍`

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‍‍`ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।‍‍`

 

একুশে সংবাদ/ওজি

 

 

Link copied!