AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদগঞ্জে মাদকের বিস্তার রোধে মানববন্ধন, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি



ফরিদগঞ্জে মাদকের বিস্তার রোধে মানববন্ধন, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে মাদক কারবারিরা। মাদকের এই ভয়াবহ বিস্তার রোধ ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে এবার রাজপথে নেমেছেন উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের সাধারণ মানুষ।

রবিবার (২১ জুন) দুপুরে স্থানীয় বেড়ি বাজারে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। মাদকের ভয়াল থাবা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার তাগিদে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ।

​বিক্ষোভকারীরা বিভিন্ন মাদকবিরোধী স্লোগান প্ল্যাকার্ডে তুলে ধরে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন এবং অবিলম্বে সমাজ থেকে মাদক নির্মূলের জোর দাবি জানান।

​মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট সমাজসেবক এমরান হোসেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সুমন, সন্তোষপুর মাদ্রাসার সুপার মো. সাইফুল্যাহ এবং স্থানীয় জামে মসজিদের ইমাম ইসমাইল হোসেন।

​বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, "মাদক কেবল একটি পরিবার নয়, পুরো সমাজব্যবস্থার জন্য এক মারাত্মক হুমকি। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ থেকে শুরু করে পাড়া-মহল্লার অলিগলিতে মাদক ছড়িয়ে পড়েছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো—নারী ও উঠতি বয়সের কিশোরদের মধ্যেও মাদকাসক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। মাদকাসক্ত যুবকরা যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে পিছপা হচ্ছে না, যার ফলে সমাজে চরম বিশৃঙ্খলা ও অপরাধপ্রবণতা বৃদ্ধি পাচ্ছে।"

​এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বিগত সময়ে এলাকায় পুলিশের নিয়মিত টহল থাকলেও সাম্প্রতিক সময়ে প্রশাসনের এক ধরনের রহস্যজনক নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে মাদক সিন্ডিকেটগুলো আরও বেপরোয়া হয়ে উঠেছে।

​সমাবেশ থেকে প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, তরুণ প্রজন্ম এবং সুস্থ সমাজব্যবস্থা টিকিয়ে রাখতে দ্রুত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। প্রশাসন যদি অবিলম্বে এই মাদক কারবারিদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর আইনি পদক্ষেপ না নেয়, তবে এলাকার সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!