AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে ৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক



শেরপুরে ৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

শেরপুরে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ৩৩ টন ১০০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গোডাউন মালিক বোরহান উদ্দিনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮জুন) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের চাপাতলী এলাকার জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, চাপাতলী এলাকায় একটি গোডাউনে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সরকারি ৩০ কেজির বস্তা থেকে চাল সাধারণ বস্তায় স্থানান্তরের অভিযোগে গোডাউন মালিক বোরহান উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।

আটক বোরহান উদ্দিন শহরের কসবা কাঠগড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। অভিযানে গোডাউন থেকে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। এছাড়া চলতি বছরের জুন মাসের বরাদ্দকৃত সরকারি খাদ্যগুদামের সিলযুক্ত বিপুল পরিমাণ খালি বস্তাও জব্দ করা হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে সরকারি চাল অন্য বস্তায় স্থানান্তরের সময় গোডাউন মালিককে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৩ হাজার ১০০ কেজি চাল এবং ২০২৪ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ের সরকারি খালি বস্তা।”

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয়। গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার এবং গোডাউন মালিককে আটক করা হয়েছে। চালের পরিমাণ বেশি হওয়ায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত আদালত নেবেন।”

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!