AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শুশান্ত ঘোষের পদত্যাগ



মুকসুদপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শুশান্ত ঘোষের পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শ্রী শুশান্ত ঘোষ দলীয় পদ ও পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৭ জুন) শ্রী শুশান্ত ঘোষ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ বিবেচনায় স্বেচ্ছায় ও স্বজ্ঞানে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়ার এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং কারও প্ররোচনায় নেওয়া হয়নি। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। ভবিষ্যতেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকব না।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!