AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে বিনামূল্যে ৩২ জন নারীর মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ



পীরগঞ্জে বিনামূল্যে ৩২ জন নারীর মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স( দাবি+) অফিস শাখার উদ্যোগে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত ৩২ জন নারীর মাঝে বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে দৌলতপুর ব্র্যাক অফিস শাখার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগী নারীদের মাঝে এসব হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ১৬ জন নারীকে ২০টি করে হাঁসের বাচ্চা এবং অপর ১৬ জন নারীকে ২০টি করে মুরগির বাচ্চা প্রদান করা হয়। বিতরণের আগে অংশগ্রহণকারী নারীদের হাঁস-মুরগি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ ও খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকরা জানান, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার মাধ্যমে উপকারভোগীরা হাঁস-মুরগি পালন করে নিজেদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।
উপকারভোগী নারীরা এ সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেওয়ায় ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার জাহাঙ্গীর আলম ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক সুলতান মাহবুব, পীরগঞ্জ দৌলতপুর ব্র্যাক শাখার ব্যবস্থাপক সুবর্ণা রানী ঘোষ, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স শাখার ব্যবস্থাপক নাসিমা খানম, সহকারী শাখা ব্যবস্থাপক রানা ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!