AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্যুরিজম বিকাশে শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল শুরু



ট্যুরিজম বিকাশে শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল শুরু

টেকসই সাংস্কৃতিক পর্যটন বিকাশ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল-এ শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড-এর উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় আগামী শুক্রবার (১৯ জুন) থেকে ২১ জুন পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেল ৩টায় উপজেলার ফুলছড়া মাঠে উৎসবের উদ্বোধন করবেন আফরোজা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফাহমিদা আক্তার এবং স্বাগত বক্তব্য দেবেন মো. আব্দুর রউফ।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন সালেহা বিনতে সিরাজ। এ সময় উপস্থিত ছিলেন মো. জিয়াউর রহমান, ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকরা জানান, উৎসবে শ্রীমঙ্গল ও আশপাশের এলাকার ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশগ্রহণ করবে। তারা নিজস্ব সংস্কৃতি, জীবনধারা, ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, খাদ্যপণ্য ও বিভিন্ন ব্যবহার্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করবে। পাশাপাশি বিভিন্ন নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং লোকজ ক্রীড়া প্রদর্শিত হবে।

উৎসবে খাসিয়া, গারো, মনিপুরি, ত্রিপুরা, সাঁওতাল, ওরাও, মুন্ডা, ভূমিজ, কুর্মী, রবিদাস, কালিন্দিসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। এছাড়া খাসিয়াদের পান চাষ, মনিপুরিদের তাঁতশিল্প, কুমারদের মাটির সামগ্রী তৈরি এবং বাঁশ ও কাঠের হস্তশিল্প তৈরির লাইভ প্রদর্শনী আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ আয়োজনের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিলুপ্তপ্রায় সংস্কৃতি সংরক্ষণ, স্থানীয় পর্যায়ে কমিউনিটি-ভিত্তিক পর্যটন সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। একই সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের কাছে শ্রীমঙ্গলের সাংস্কৃতিক বৈচিত্র্য আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরা সম্ভব হবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, “বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রতিবছর নির্দিষ্ট সময়ে এ ধরনের আয়োজনের পরিকল্পনা করছে। এতে পর্যটন খাতে নতুন পণ্য উন্নয়ন, আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ এবং সাংস্কৃতিক পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উৎসবকে সফল করতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, শ্রীমঙ্গল পৌরসভা, বিভিন্ন চা বাগান, পর্যটন উদ্যোক্তা ও বেসরকারি প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন আয়োজকরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!