AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার -৩



সরিষাবাড়ীতে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার -৩

জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইন, ১০ পিস ট্যাপেন্টাডল ট‍্যাবলেট ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ ও১৮ জুন দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
​গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা (পূর্বচর) এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), ভবানীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে সম্পদ মিয়া ও পৌরসভার শিমলাপল্লী (পূর্ব পাড়া) এলাকার মোঃ রবিউল ইসলাম তরফদারের ছেলে রোমেল তরফদার (৪৫)।

​পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান কেনাবেচা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালায়। গত ১৭ জুন অভিযানে ৯ গ্রাম হেরোইনসহ আব্দুর রাজ্জাককে এবং ১০ পিস ক্ষতিকর ট্যাবেন্ডা ট্যাবলেটসহ রোমেল তরফদার ও ১৮ জুন বেলাল হোসেনের ছেলে সম্পদ মিয়াকে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের  জামালপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!