AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ



সরিষাবাড়ীতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর বাঙালী গ্রামে পূর্ব বিরোধের জেরে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী ছাহেরা বানু উপজেলার চর বাঙালী গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী। তিনি বেলাল সরদারকে প্রধান অভিযুক্ত করে একই গ্রামের রুবেল মিয়া, কালু মিয়া, রফিক মিয়া, শফিক মিয়া, সোহাগ মিয়া, রোজিনা বেগম, আব্দুর রহিমসহ ৯ জনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার  (১৭জুন) সকাল আনুমানিক ৯টার দিকে পূর্বের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বেলাল সরদারের নেতৃত্বে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ভুক্তভোগীদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা সৌদি প্রবাসী শাহীন মিয়া ও রাসেল মিয়ার বসতঘরে প্রবেশ করে টিনের বেড়া ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী ছাহেরা বানুর দাবি, হামলার ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে, নারীদের শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলায় ছাহেরা বানু (৫০), ফুলেজা বেগম (৪০), রাসেল মিয়া (২২) ও মমিন মিয়া (২০) আহত হন। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বেলাল সরদার, রুবেল মিয়া, কালু মিয়া, রফিক মিয়া, শফিক মিয়া, সোহাগ মিয়া, রোজিনা বেগম ও আব্দুর রহিম দাবি করেন, রাসেল মিয়ার মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় প্রথমে তাদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তারা জানান।

সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/ওজি

Link copied!