জামালপুরের ইসলামপুরে ধানের খড় শুকানোর সময় তীব্র গরমে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আবুল হোসেন (৬০) ওই গ্রামের মৃত তমেজ আলীর ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির পাশে ধানের খড় শুকানোর কাজ করছিলেন আবুল হোসেন। এ সময় প্রচণ্ড গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের ধারণা, তীব্র গরম ও হিটস্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে চিকিৎসকরা এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

