AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যাত্রী সেজে হামলা, আটক ১



যাত্রী সেজে হামলা, আটক ১

চট্টগ্রামের বোয়ালখালীতে রিকশা চালক আবদুল নবীকে (৫০) কুপিয়ে গুরুতর আহত ও রিকশা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত রিগ্যান বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তার স্বীকারোক্তির ভিত্তিতে হামলায় ব্যবহৃত ধারালো ধামাও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নগরীর মোগলটুলি এলাকা থেকে ফাঁদ পেতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিগ্যান বিশ্বাস বোয়ালখালীর কধুরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈদ্য বাড়ির স্বপন বিশ্বাসের ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা জানান, হামলার পর রিগ্যান চরণদ্বীপ এলাকায় ছিনতাই করা রিকশাটি ফেলে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য ও এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তারের অভিযান শুরু করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মোগলটুলি এলাকা থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী এক আত্মীয়ের বাসা থেকে হামলায় ব্যবহৃত ধারালো ধামা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কধুরখীলের খোকার দোকান এলাকায় বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়ার বাসিন্দা ও রিকশাচালক আবদুল নবীকে এলোপাতাড়ি কুপিয়ে তার ব্যাটারিচালিত রিকশা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় শুক্রবার আবদুল নবীর স্ত্রী রোজী আক্তার বাদী হয়ে রিগ্যান বিশ্বাসকে প্রধান আসামি এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন।
বর্তমানে গুরুতর আহত আবদুল নবী চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, “ঘটনার মূল আসামি রিগ্যান বিশ্বাসকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!